অপেক্ষাতুর
বর্তমানের কবিরা স্বেচ্ছা-নির্বাসনে চলে যাক_______
আমাদের নবীন কবিরা অকর্ষিত কবিতার জমি
প্রগতিশীলতার লাঙ্গলে চষে অসাম্প্রদায়িক ও সাম্যবাদের বীজ বুনবে;
সার হিশেবে দেবে মৃত কবিদের অস্থি ও মজ্জা।
রবীন্দ্রনাথের বর্ষা নবীন কবিদের যুথবদ্ধ খামারে
অঝোরধারায় ঝরে খামারকে সিক্ত ও সতেজ করবে।
গণতন্ত্রের সুবাতাসে ফসলের চারাগাছ আন্দোলিত হবে ;
কিশোরীর নরম পায়ের ঘুঙ্গুরের মতোন ।
ক্ষতিকর রাজাকার কীট-পতঙ্গের তাড়াঁতে শিকারী পাখি
মুক্তিযোদ্ধারা রাত জেগে ক্ষেত পাহারা দেবে।
আমরা সবাই যুথবদ্ধ খামারের ফসলের জন্যে অপেক্ষাতুর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন