Powered By Blogger

শনিবার, ৫ মার্চ, ২০১১

দুঃখবোধ

অনেক জীবন হেঁটে এসে পৌঁছোলুম
নিরুদ্দিষ্ট সমুদ্রের বালুকা বেলায়
শ্যাওলা জড়ানো মৎস্য কন্যারা সাদরে
আমাকে সাগর বুকে টেনে নিয়ে যায়
এ্যালব্যাট্রস ডানার ঝাপটানিতে স্বাগত বলে উড়ে যায়
ডলফিনেরা শরীর ঘেষে আদরের পরশ বুলিয়ে দেয়

একজীবনের সমস্ত দুঃখ জমা রেখেছি সবুজ বনানীর বৃক্ষতলে
ভালোবাসার পরশ দিয়ে দুঃখ-বেদনাগুলোকে
 গ্রাস করে নিতে চায় নিজের ভেতরে

আমি আর কতটুকু দুঃখ তাদের ভেতরে দেবো

০৬.০৩.১১
পল্লবী,ঢাকা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন