সবাই ইতর নয়;মানুষের যোগ্যতার প্রয়োজন আছে
হাবিলের লাশ কাঁধে ব্যাকুল কাবিল
ক্রুশকাঠ বহনের অপরাধে পূণ্যালোভাতুর মানুষ ক্রুসেডে মাতে
পান্ডবদের শঙ্খের শব্দে কাঁপে আকাশ,পৃথিবী
সম অধিকারের দাবীতে ছাড়ে লিলিথ ইডেন অব গার্ডেনের অফুরন্ত সুখ
আগুনে দরোজা মেলে নরক আহ্বান করে,'আয়।'
সময়ের সাথে বেড়ে চলে পৃথিবীর বয়স,নিস্তেজ চোখে
ঘুম নামে রাত্রির পূর্বেই।অতি সাধের পৃথিবী
জিতে নেয় শয়তান ঈশ্বরের ভুল চালে
স্বজন বধের ভয়ে ধনুর্বান ফেলে অর্জুন,রথের মধ্যে
সারথী শ্রীকৃষ্ণ ভগবান বলেন,'সমস্ত কর্ম ভগবানে সমর্পণ।'
২৫.০৩.১১
পল্লবী,ঢাকা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন