অত্যুজ্জ্বল অন্ধকারে ভুলে ভরা স্বপ্ন
চিরস্থায়ী বন্দোবস্ত নিয়েছে অক্ষিগোলকে
মানুষেরা ভুল স্বপ্ন সময়ের অবাস্তব চাঁদরে জড়িয়ে
রাখে আপাদমস্তক;চোখের সমুদ্রে কেউ কেউ
নিদ্রার নির্বোধ নৌকা নোঙরবিহীন ভাসিয়ে রাখে
দুঃস্বপ্নের আনাগোনা ঠেকাতে অথচ সূর্য্য
ঠিকঠাক সৈকতের নরম বালিতে লিখে যায়
দুর্যোগের নাম।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন