Powered By Blogger

শুক্রবার, ২৯ জুন, ২০১২

নিঃস্ব

অত্যুজ্জ্বল অন্ধকারে রোদ মাখানো স্বপ্নেরা সময়ের অবাস্তব চাঁদরে জড়িয়ে
রাখে আপাদমস্তক;মানুষের ইতিহাসে উপমাময় দিনের স্বাক্ষ্য দেয় শুধু
অক্ষরবৃত্ত ছন্দের সু-সংহত বর্ণনায় বসন্ত দিনের গান।এই যে এখন
প্রায় অন্ধকার কিংবা বসন্ত দিনও নয়,আকাশে দিনের সূর্য্য ডুবে গেছে কবে
উজ্জ্বল নক্ষত্রগুলো এক হয়রানিকর,কেবল প্রহেলিকার জন্ম, দিতে থাকে।
শালকী নদীর তীরে সুমুদ্রিত ঘাসগুলো ফাল্গুনের সশব্দ বাতাসে ওড়াওড়ি করে
এটাই এ জীবনের বসন্তের অভিজ্ঞতা ঊষর কৈশোর কালে ছবি এঁকেছিল

ক্রমঃ বিবর্তন মেনে অমিল পয়ারছন্দ থেকে অমিত্রাক্ষছন্দ বা অক্ষরবৃত্ত- এ
থেমে না থেকেই সব চলে যাবে ছন্দহীন উত্তরাধুনিক গদ্য কবিতার রাজ্যে
আধুনিক মানুষেরা ব্যর্থতার বোধে ক্রমে নিঃস্ব থেকে নিঃস্বতরে পরিণত হবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন