তোমার ঠোঁটের কোণে মিথ্যে লেগে আছে
চোখে ধূম
মনে পড়ে না স্নেহ রঙিন দিন,প্রেম,প্রতিশ্রুতি
যেটুকু দেখার দেখার ছিল - শুষে নিয়েছো করুণা,হাঁড় থেকে মেদ-মজ্জা
মনের মন্দিরে এখনও বাজছে ঘন্টা
এনেছ,পূজার ফুল,বেলপাতা
সিঁড়ি পথে আগাছার স্তুপ
আমি চিরকাল আথর সরিয়ে পথ হেঁটেছি;শষ্পের মতো
একদিন বলে উঠেছিলাম কবিতা,শুধু কবিতা দিয়েই পৃথিবীটা পালটে দেব
দিয়েছি,কবির কথা মিথ্যে হয় নি কখনো
শুধু আমার ক্ষমতা হয় নি তোমাকে পাল্টানোর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন