Powered By Blogger

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫

গভীর রহস্য

শরীরের ঘাম ও গর্জন থেকে স্পষ্ট ঝরে পড়ে ঈগল্বিষাদ - যে বিষাদ মহা জাগতিক এবং প্রেমিকের হৃদয় আর প্রেমিকার করতল থেকে জন্ম নিয়েছিল - নিজের সম্পূর্ণ শরীরের ভার যখন প্রেমিকা শুষে নিয়েছিল তখনও বিষাদ পারমাণবিক বিস্ফোরণে ছিন্ন-ভিন্ন হয় নি - যুগল আত্ম-হননের স্মৃতি কিংবা মৃত্যু পরবর্তী শোকসভাগুলো হয়ে ওঠে এক ঈর্ষা-পরায়ন সহকর্মীর তামাশাস্থল - ওই সময়ের পাহাড়ীগান ও জলে মৃত্যুর প্রকৃত চোখে ভেসে ওঠে নীলপদ্ম ছায়া- মাটি ও সূর্য্রশ্মিতে যে জীবন ছিল - বহু তত্ত্ব,প্রজ্ঞা এমনকি নির্বাণের মোহ ভেঙে ঋষি ও তপস্বী ক্রিয়াশীল গাছের তলায় কামসূত্র এবং কথাকলি - ব্রাম্মনিতম্বিনী নারী ও যুবতীদের সোনার কাঁচুলি খুলে সরোষে জানান দেয় প্রত্যাখ্যান অনিবার্য্য - আলিঙ্গন ও ত্রাণের কৌণিক নগ্নতা এবং দৈব প্রজননে সৃষ্টির কী গভীর রহস্য

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন