সব পথ একে একে বন্ধ হয়ে যাচ্ছে
ভৌগলিক পথগুলো ঠাঁই নিয়ে নিচ্ছে ইতিহাসের পাতায়
তবু পথে পথে কেন এতো লাল গালিচা উৎসব
বুনো গোলাপের ঝাড় উপড়ে,রক্তাক্ত এই হাতে
উত্তপ্ত পিচের সাথে শরীর নিংড়ানো ঘাম আর দীর্ঘশ্বাসে
মিলেমিশে একাকার করে গড়ে তোলা
অবিশ্বাসী পথ আজ চেঁপে ধরেছে বুক ও গলা
আমি পরিবেশবিদ না হয়েও জানিঃ
হাইড্রোলিক হর্ণের কান ফাঁটানো বিকট শব্দ,ডিজেলের কালো ধোঁয়া
আমার সন্তানদের জন্যে মোটেই সু-স্বাস্থ্যকর নয়
সমস্ত সুপার হাইওয়ে পথিকের জন্যে খুলে দাও
০৮.০৪.১১
তপল্লবী,ঢাকা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন