একটা রাত ছিল থমথমে কালো
নিকষ অন্ধকারের
মনে হচ্ছিলো প্রকৃতি গাঢ়,নিকষ অন্ধকারের
আলখাল্লায় নিজেকে মুড়ে নিয়েছিলো
একফোঁটা বাতাস ছিল না,গাছের পাতাগুলোও
হাঁস্ ফাঁস করছিলো মেঘগুলো একতিল ফাঁক না রেখেই
চলে যাচ্ছিলো তোমার গন্তব্যের আগমনী বার্তা পৌঁছানোর
রাতজাগা কোনো পাখি বের হয় নি বাইরে ঝিঁ ঝিঁ পোকাগুলো
আশ্চর্য রকম ভাবে ঝিম মেরেছিলো
নৈঃসর্গিক নিঃস্তন্ধতা নেমে এসেছিলো পৃথিবীতে
নিরবিচ্ছিন্ন ঘুমের রাজ্যে মহাজাগতিক বোধের অতীত
দীর্ঘতম রাত ছিল সেটা এক হাজার রাতের
সমান বিষাদময় রাত
আকাশের খোলা দরোজায় উঁকি দিচ্ছিলো তোমার
প্রিয় সেইসব মুখ;যাদের স্নেহার্শীবাদে কেটে যেত সারাবেলা
ঊষর অতীতে
হয়তো বা দেরী দেখে অস্থিরতায় উদ্বিগ্ন প্রিয় স্বজনেরা
১৯.০৫.১১
উত্তরা,ঢাকা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন