আকাশের অপার বিস্ময় পান করে কৈশোরোত্তীর্ণ যুবক
যাযাবর পাখির মতোন উড়ে চলে স্বচ্ছ দৃষ্টি
পানের পিকের ছোপে পলেস্তারা খসানো,ক্ষয়াটে
সিঁড়ি বেয়ে আকাশের প্রান্তে বসে দেখেঃ
শূন্যাকারে পৃথিবীর ঘূর্ণন গতির তীব্র গতিবেগ
গড়াতে গড়াতে ক্ষয়ে যেতে পারে এর গোলাকার ছাঁচ
এল নিনিও-তে নৈঃশব্দের নিঃস্তব্ধতা নেমে আসে
ইকুয়েডর,পেরুর উপকূল জুড়ে
প্লাংকটন নেই,নেই মাছেদের প্রাণোদনা,দাপাদাপি
সব পাখি সামিল মৃতুদেশের খোলা দরোজায়
গুয়ানা কোথায়
ঝড়ো বাতাসে পামবীথির পাতা কেঁপে কেঁপে
করুণ আর্তনাদের ব্যাথাতুর সুর তোলে
মনে হয় ঝড়,ঝঞ্ঝা,বিক্ষুদ্ধ বন্যায়
কোকো,কফির বিস্তীর্ণ ক্ষেত
ভেসে যাওয়া কৃষকের মর্মভেদী কান্না।
১৭.০৫.১১
উত্তরা,ঢাকা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন