"আমি তোমাদের সত্যিই বলছি,ধনীলোকের পক্ষে বেহেশতী রাজ্যে
ঢোকা কঠিণ হবে।"
( মথি ১৯:২২-৩০/ইঞ্জিল শরীফ)
সু-শোভিত অফসেটে ঈসা-মসীহের বাণী পড়ে
মুগ্ধ হয়ে যাই,ভাবি:পরমপিতা ঈশ্বর হত-দরিদ্রের জন্যে
গাঢ় মমতায়
কী অমানুষিক পরিশ্রমে,নির্ঘুম!স্বর্ণের ইট
দিয়ে গেঁথে তুলেছেন লোভের রাজপ্রাসাদ স্বর্গের বাগানে
'ক্ষুধা মেটানোর জন্যে রুটি দাও প্রভূ'
নিরন্নের হাহাকারে ভ্রুক্ষেপহীন ঈশ্বর একমনে গেঁথে
চলেছেন স্বর্ণের রাজপ্রাসাদ
১৭.০৫.১১
উত্তরা,ঢাকা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন