Powered By Blogger

মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১২

তর্পণ

 


নিস্তরঙ্গ জলের ওপর লিখি নাম মিলনের
পাতালে বিলীন প্রণয়োপ্যাখ্যান

কামনার ঝড়ে খসে পড়ে বোবা কালরাত্রি
রক্ত কণিকায় জমে স্বেদাক্ত বিরহ

রক্ত-পুঁজ-ঘামে মাখামাখি ভালোবাসা
গিলে খায় মাতাল জোয়ার

বিধবার সাদা থানের মতোন শিউলির শব পথে পথে
চন্দন,অগুরু কাঠ জ্বেলে মেতে উঠি অগ্নিসৎকার ও তর্পণের মহোৎসবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন