Powered By Blogger

মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১২

অসম্পূর্ণ কবিতা


বিকেলটা ফুটে ছিল থোকা থোকা জামরুলের মতোন
সময় স্থবির হয়ে ছিল;
আসন্ন বিদায়বেলাকার কথা ভেবে,---
কুয়াশার দোলাচলে শালকীর জল
ঝিম মেরে গিয়েছিল আর মূঢ় চোখের দৃষ্টিতে
বিষন্নতার নিষাদ খেলা করে যাচ্ছিল অবলীলায়

তবুও মানুষ চিরকাল মানুষকে নিভৃতে আশ্বাস দিয়ে গেছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন