বাঁশের মাচায় শুয়ে আছি
জানালাবিহীন ঘর,মাটির দেয়ালে মৃত শরীরের রেখা,ত্বক
মুছে গেছে রমণীর মুখ
আবছা ঐ মুখে উইপোকাদের বাস
পুরানো হাড়ের ঘ্রা শুঁকে শুঁকে
কখনো পাবে না জেনে কবির সংসারে
অনিশ্চিত শ্রম ও আশ্লেষ,সামুদ্রিক ঝড়স্বপ্ন,ঝড়ের বাস্তবতায়
রমণী ফিরিয়ে নিয়ে গেছো নিজেকে,স্বেচ্ছায়
শতাব্দীর যুপকাষ্ঠ হাত পেতে আছে
পূর্ণ করে দাও আয়ূ,প্রেম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন