Powered By Blogger

মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০১৪

প্রতীক্ষার খোলা পথ

অরণ্যশহর ঘিরে মেঠো সমতল পথে এলোমেলোভাবে নির্মাণের যন্ত্রগুলো পড়ে আছে - অশোকের উঁচু দাল থেকে খসে পড়ছে পালক - ভাঙা খোসার পেছনে শরতের নিমন্তণ - যেতে চেয়েছিলাম পাহাড়ে - রাত দ্বি-প্রহরের প্লাবন ঠেলে ঠেলে এই বানভাসি ভোর - মৃত গবাদিপশুর ফেঁপে ওঠা পেট - পুতিগন্ধময় জল - স্বপ্নের ভেতর এক এলোকেশী বাস্তবতা - আমাদের প্রসন্ন উঠোন ঘিরে রাখে খর জলের নিঃশ্বাসে - অন্ধকারের মিছিলে মতিচ্ছন্ন মুখগুলো ফুটে আছে -শ্লোগানের শব্দ মিশে গেলে সমবেত পাঠে জন্ম নেয় অত্যাশ্চার্য এক মাদুলি -সুতোয় বাঁধা - রেল লাইনের ধারে কাটাহাত - হরি ডোম আসে ঐ - সমান্তরালে অস্থিরতা এবং রক্ষিতার রক্তমাখা চোলি - একসাথে ভাসে বিপন্ন নদীর জলে - কলঙ্কধারার নিবদ্ধ জীবন আষাঢ়ে মেঘের নীচে প্রবহমান - বাঁশির মেঠো সুর ও বর্শার গান - একাধিকবার ঐ পাহাড়ে এসে মনে হয়েছিল - নক্ষত্রমন্ডলীর তলায় পড়ে থাকা সজল সময় - গলায় রুদ্রাক্ষমালা-শরীরে লোহার আভরণ - হেতালের লাঠি উঁচিয়ে মৃতদের সব চলাচল বন্ধ রেখে জলপাই বনের আলোর রেখা মুছে দেয় - এবং অতিরিক্ত আয়ু জুড়ে বর্ষার সকালে পরান্মুখ আকাশের ভাঁজে প্রতীক্ষার খোলা পথ -

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন