Powered By Blogger

মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

অধিদেবতা,গোরখোদক এবং দীপান্তরীত কয়েদী

নদীর এ পার থেকে কারা দেশান্তরী হয়েছিল ওপারের বাসিন্দারা জলকলহের নীচে চাপা পড়ে আছে জল কিংবা জলান্তরে বেড়ে ওঠা লতা,গুল্ম ও জলজ দাম - যৌনতায় দুলে উঠছে - নিঃশ্বাসে জৈবফুল ক্ষুধা ও চুম্বনে নিশ্চয়তা খুঁজেছিলে লেলিহান সময়ের কাছে অনিয়ন্ত্রিত জোয়ারভাটা এবং সামুদ্রিক মফস্বলের প্রাণান্তকর পাঠ প্রচেষ্টায় শ্যাওলা ও চোখের জলের দাগে স্পষ্ট দেখা যায় কার্তিক জ্যোৎস্নায় ছাই ওড়ে আর পরস্পরকে বাতিল করে তৈরী করে ছন্দোবদ্ধ পয়ারের বাক্য পাঠ কর,জলের সন্তান যারা তোমাদের আগে আগে এগিয়ে চলেছে অধিদেবতা,গোরখোদক এবং দীপান্তরীত কয়েদী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন