মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫
প্রকৃত স্বপ্নের অবতংশ
ঈর্ষাকাতর গোলাপী রঙে ছুপানো হাত,ঐ হাত বসন্তকর্ণিক
বসন্তের কারিগর এসেছিল - উপহসিত স্বপ্নভঙ্গের শেষ
সবুজ ইঁটের নূতন সংসার ভেঙে
পথে নেমেছি;লুব্ধক তারা থেকে ছিটকে পড়ছে আলো ও কুয়াশা
মাধবীলতার স্রোতে একদিন প্রতিশ্রুতি ছিল
অকূল জোনাকীময় রাত,গভীর সত্যের মতো বিধুমুখী সৌন্দর্য্য ও
মাথার ওপরে নীলকান্ত সূর্য্য
প্রত্যাখ্যাত ফেরানোর বজ্রমন্ত্র বুকে
কবিতা,গান ও শব্দে যতদূর দৃষ্টি যায়
নক্ষত্রবিহীন সমস্ত আকাশ
উৎক্ষিপ্ত হৃদয়ে এতো বেশী শূন্যতা;ফুলের কোরকে কোরকে
প্রকৃত স্বপ্নের অবতংশ পড়ে আছে শুধু
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

great
উত্তরমুছুনধন্যবাদ ও শুভ কামনা।
উত্তরমুছুন