স্ফুরিত দু'চোখে সূর্যাস্তের ছায়া
অন্তঃসারহীন আলো,অস্পষ্ট অতীত,- সব একসাথে
কেঁপে ওঠে পশ্চিমের চরাচর
কোন বন্ধু ছিল না,অজানা ছিল বৃত্তি তবু
উত্তর-দক্ষিণে দুই হাত মেলে পথের ওপর দাঁড়িয়েছ,নারী
তুমি একেলা কোথায় যাবে
আকাশের পটভূমিতে কাঞ্চনজঙ্ঘা
নীচে ভাসছে,পৃথিবী
এতো জল কোথা থেকে এল
নিমগ্ন জলের তোড়ে মুগ্ধ নির্বাসন
ঘন বিনুনী শূন্যতা - এপারের সর্বস্বতা ফেলে
প্রবাসের মাঝি লগি ঠেলে
নীরবতার ভেতর বেজে উঠছে আদ্যিকালের সুর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন