Powered By Blogger

বুধবার, ৬ মার্চ, ২০১৩

আবাস

সমস্ত বাড়ী শহরেই বিদ্যমান
কিন্তু আমার পিতার অবশেষ অন্ততঃ;
তার জীবনের শেষ দিন পর্য্যন্ত তার বাড়ি পাহারা দেবে
অনেক,অনেক সময় পরে
তার নির্বাসিত জীবন শেষ হলে
তিনি দেখেনঃ তার পুত্র আজ গৃহহীন
বাড়িটি বিক্রি হয়ে গেছে বিস্মৃত অতীতে
আমার পিতার বিস্মৃতির অন্তরালে
এটা ছিল তার ক্রুশ,তিনি বলে উঠলেন,আমার ঊষর অতীত
অনেক,অনেক সময় পরে তিনি তার বাড়িটিতে গেলেন
এটা এখানে রাখো,তিনি বললেন,যেখানে বাড়িতে ব্যবহার করা হয়।

(মূলঃআইজাক গোল্ডেমবার্গ,পেরু)

কারিলডা

ঢেঊ খেলানো পাতলা চুলে রাত্রির নিঃসীম অন্ধকারে
জল পিপাসিত চুম্বনের সাথে কাঁপা হাতে আঁকি নীলপদ্ম
অপ্রয়োজনীয় চুলের ফিতায় বেঁধে রাখি ভাঙা পাখা
ছাইয়ের স্তুপ থেকে উঠে আসা অপবিত্র পরীদের আমি জয় করে নিই

আমার চিকন গলা বেয়ে উঠে আসে বেদনার অব্যক্ত সঙ্গীত
সামান্য ভাগ্যের সাথে আমি প্রায়শঃই বুর্জোয়া রমণীর সঙ্গ লাভ করি
প্রদীপ্ত সূর্য্যের নীচে স্থির বসে থাকা আমার গানে
স্বর্গীয় বিবেচনায় বিস্ফোরিত হয়

আমি আমার নির্মেঘ কপাল রাঙাতে সাদা দুধ ব্যবহার করি
আমি ব্যবহার করি সুবিশাল আশা ও অস্থায়ী পেন্সিলে
এবং সমুদ্রের চেয়েও দূরাগত আমার প্রেমিকা

আমার ছোট্ট বাড়িটিতে ফুল পাখি ডিম
এমনকি বিশ্বকোষ এবং দুইটি নূতন পোষাক আছে
এবং এখনো এখনো.......আমি কাঁদতে পছন্দ করি

(মূলঃ কারলিডা অলিভার লাব্রা ,কিউবা)

সৈনিকের বিশ্রাম

অর্থহীন যুদ্ধে তিতিবিরক্ত হয়ে ওঠা
সৈনিকটি তার তলোয়ার হাতে নিয়ে
তপ্ত বালিতে গেঁথে ফেলল
এবং ভাবলঃ
এই জায়গাটি সত্যিই মনোরম
মৃত্যুর জন্যে।

মোষের আলস্য নিয়ে শুয়ে থাকা দুপুরকে সরিয়ে
বিকেল এসে গেল নিতান্ত অনিচ্ছায়
কিন্তু কেউ-ই সৈনিকটির খোঁজ করল না
কেউ যত্ন নিল না সেই জায়গাটির;
যা তার বিশ্রামের জন্যে নির্বাচিত।

কিন্তু মরুভূমির বালুঝড় কিছুটা সময় নিল
তাকে সমাহিত করতে
সে জমির জন্যে সার ছিল না
কিন্তু উপবনে লতাগুল্মে ভরে দিল।

( মূলঃকার্লোস আর্নেস্তো গার্সিয়া,এল সালভাদর)

রবিবার, ৩ মার্চ, ২০১৩

আমি তোমাকে মুছে ফেলব

আমি তোমাকে মুছে ফেলব ভিনেগারের স্পঞ্জে
এবং সামান্য প্রতিকূলতা
আমি তোমাকে চোখের লবণাক্ত জলে মুছে ফেলব
কিংবা অশ্লীল অঙ্গভঙ্গিতে

অধিবিদ্যা পাঠের অভিজ্ঞানে আমি তোমাকে মুছে ফেলব
একটি টেলিফোন কল কিংবা অভিবাদনকৃত ছাইয়ের সাথে
সঙ্গে কাশি কিংবা ফুঁসকুড়ির মুহূর্তে

উন্মাদ ওয়াইনের সাথে আমি তোমাকে মুছে ফেলব
আমার দৃষ্টিসীমার বাইরে
যখন অদ্ভূত কিছু মানুষ কবরের মধ্যে আমার শরীর নেবে

নিরীহ কিছু গেমের সাথে আমি তোমাকে মুছে ফেলব
সাথে জীবন এবং মৃত্যুও
যদিওবা আমি সন্ন্যাসিনী অথবা পতিত রমণী

মূলঃ কবি কার্লিডা অলিভার লাব্রা ,কিউবা)

মশা

কদাকার উড়োজাহাজ আমার
হালকাভাবে আলোর দিকে
চুপিচুপি
রক্তের ফুয়েলে ধাবমান।

(মূলঃজুয়ান ক্যামেরুন,চিলি)

দিনান্তের বিশ্রাম

বেশ্যালয়ের কোণায়
গাঢ় বিষাদের অভিব্যক্তিতে আচ্ছন্ন
একজন লোক গণিকার মুখমন্ডলে চুম্বনরত
আবেগের সম্মিলনে;
যে আকন্ঠভাবে পিপাসার্ত
ভাঙা একটি বোতল
নিঃশব্দে গড়িয়ে নামে
যেখানে শুধুই তার বুকের পাঁজর।

( মূলঃকার্লোস আর্নেস্তো গার্সিয়া,এল সালভাদর)

শুক্রবার, ১ মার্চ, ২০১৩

পুনরানুভূতি

আমি শুধুই এক্সপ্লোরার নই
একবার আমি
হুয়াচুকা পর্বতমালায় উঠেছিলাম কারণ
তারা সেখানে একটী লাল শার্ট অনুসন্ধানে ছিল না
ভীত কোনো লঙ্ হর্ণের ষাঁড়
আমি লোগেনস,এ্যারিজোনার পথের ধারে লিফট নিয়েছিলাম
এবং সীমান্ত অতিক্রম করে
সূর্য্য-দৃষ্টিতে আচ্ছন্নময় সাদা খালের রাস্তার পার্শ্বে
লাল ইটের দালানে বসে
কমিকের বই পড়ছিল
নীল নয়না রমণী এক।
আমি তাকে বললাম,“¿Cómoestá?”
দীর্ঘ এক নিঃসীম নীরবতার পর
তার চাহনীতে ছিল প্রশ্রয়পূর্ণ সকেত
মহাজাগতিক বোধের অতীত পার হয়ে
আমি তার পার্শ্বে বসলাম
এবং সে বলল,“¿Quéquiere?”
আমি উত্তর দিলাম, “Usted.”
সে হেসে উঠল এরপর
বিশুদ্ধ এ্যামেরিকান ইংরেজীতে জিজ্ঞেস করল,
''where're you from?''
ব্রুকলিন,ফোর্ট হুয়াচুয়া আমার প্রথম কর্মস্থল,
দায়িত্বের পূর্বে নিয়োগকৃত কোম্পানী
এটা যদিও বা কর্মঘন্টা নয় কিন্তু
সে আমাকে তার কামরার ভেতর সেঁধিয়ে নিল
সৌহার্দ্যপূর্ণ চুম্বন আর গভীর আলিঙ্গনের সাথে
আমাকে জিজ্ঞেস করেছিল,''আমি কুমারী।''
এখন আমার আর কি করার আছে!
তার মুক্তোর দাঁতের সারি হেসে বলেছিল,“¡Chichito!
তুমি বড় একজন মিথ্যেবাদী
কিন্তু আমি তা না
সে ছিল প্রথম
মেরিক,লঙ্ আইল্যান্ডে মেক্সিকান শৈলীতে নির্মিত
প্লেস্তার লেপন ঘরে
সুশোভিত মিথ্যের চাঁদরে ঢাকা বিছানায়
তিয়াত্তর বছরের নিরাপদ,স্বস্তি ও ঘনিষ্টতার
জীবনে স্ত্রী,
সন্তান-সন্তনী
ও নাতি-নাতনীদের কাছাকাছি
খুব দূরে নয়
অবসর জীবন-যাপনে কেবলই হাতছানি দেয়
সেই সুদূরের পুনরানুভূতি
..........হৃদয় ক্ষত-বিক্ষত অতীতের পুনরানুভূতির

মূল: স্ট্যানলি এইচ.বারকান