Powered By Blogger

শুক্রবার, ৪ মার্চ, ২০১১

বিব্রতকর প্রশ্ন

বিব্রতকর প্রশ্ন

কবিতার পান্ডুলিপি দেখে রাগে অগ্নিশর্মা বাবা
কান ধরে চড় মেরে বলেছিলেন,জানিস কবিতা লিখে কি ভাত হয়
রবীন্দ্রনাথ হয়েছে। বল,আর কোনদিন কবিতা লিখবি?
বলে কবিতার পান্ডুলিপি চুলোর আগুনে জ্বালিয়েছিলেন
নিশ্চুপ কেঁদেছিলাম সারারাত ব্যেপে----আর কবিতা লিখিনি

সারাজীবন সংসার নামক জোঁয়াল টেনে বাবা এখন অথর্ব,পঙ্গু
সারাদিন বড়ইতলায় শুয়ে কাক-চিল-শকুন গোনেন
মায়ের হাতের ঘুটেঁ গন্ধ সারাদিনেও মোছেনা

মাঝে মাঝেই এখন দুঃসাহসী সন্তানের মতোন বাবাকে প্রশ্ন করে
বিব্রত করতে চাই,'বাবা যারা কবিতা লিখেনি কিংবা লেখেনা তারা কি
অঢেল প্রাচুর্যে বাস করে।

সেই প্রশ্নটা করতে পারি না কখ

রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০১১

যুগল


নদীর বিশ্রাম নেই,সমুদ্রের আমৃত্যু সঙ্গের প্রত্যাশায়
নিরিন্তর হেঁটে চলে।মিসিসিপি-নীল-আমাজান-ফোরাতের
স্বচ্ছ জল ধরে পৌঁছে দেখেছি,অতলে---
স্বতঃস্ফুর্ত অপেক্ষায় শৈবাল আবৃত মৎস্য কন্যা
সামুদ্রিক উন্মাতালে টগবগে তোমার শরীরে 
নদীর গহনচারী আত্মার মতোন ঢুকে যাই
সাঁতরে রহস্য খুঁজি,তুলে নেই মুক্তো
মিলিত শিৎকারে থামে ক্রুদ্ধ গর্জন,জোয়ার

১৯.০২.১১
পল্লবী,ঢাকা।

শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১১

অনন্ত নরক

পূণরুত্থানের পরে আমি ঈশ্বরের দিকে তাকিয়ে চরম অবজ্ঞায়
চেঁচিয়ে বলেছিলাম,'ঈশ্বর আপনি বিধাতা,মানুষ নন
আর তাই মানুষের দুঃখবোধ আপনাকে আপ্লুত করে না।'
রুষ্ট ঈশ্বর আমাকে নরকে পাঠিয়ে শান্ত হন

সেইদিন হতে আমি অনন্ত নরকে

১৮.০২.১১
পল্লবী,ঢাকা।

বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১১

কামুক

''নগরবাহিরি রে ডোম্বি তোহোরি কুড়িআ।
ছোই ছোই জাহ সো বাহ্মনাড়িয়া॥ ধ্রু॥''.....কাহ্নুপাদানাম্

মুহূর্তে নেতিয়ে পড়ে হেনা নিকারীর হাতে পড়া ইলিশের
অসহায়ত্বে,উল্লাস জেগে ওঠে পৌরষে।এগারো বছরের
শিশু নয়,ছিন্ন করে মানবতা ষাটোর্ধ্ব কামুক
অসভ্য পুরুষ স্তন,নিতম্ব পরখ করে লোভের ফিতেয়
অক্ষম ঈশ্বর সাদা তর্জনী উঁচিয়ে বলেন,'খামোস,নির্বীযের দল।'

ক্রীতদাসীর যোনীতে উষ্ণ বীর্যস্খলনে কোনই দোষ নেই
শাস্ত্রীয় বিধানমতে টিকিধারী ব্রাক্ষণও অধিকারী গ্রহণে যে কোন
পতিত রমণীরত্নে।ভোগ্যপণ্যে পরিণত দাস
গর্ভোধারণোক্ষম,--প্লেটোর সুদূর প্রসারী পরিকল্পনার কল্পরাষ্ট্রে

কুকুরের কামাসার্ত লালসায় সিক্ত নারী,প্রাসাদী ফুলের শুঁচিতায়
ক্ষমা করে দেয় নতজানু পুরুষকে

১৬.০২.১১
পল্লবী,ঢাকা।


শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১১

সাম্রাজ্যবাদ

শান্তির সম্ভাবনায় বোমারু বিমান পুষ্পবৃষ্টির মতোন
ক্ল্যাস্টার উগড়ে হাই তোলে 'অস্ত্রসীমিতকরণ কর্মসূচী' সফলতা
প্রমাণে প্রস্তত রুশ বহুবোমা ধারণক্ষম এস.এস.২০ ক্ষেপণাস্ত্রগুলো
ন্যাটোও প্রস্ততি নেয় পার্শিং-২ ও ক্রুজ মিসাইল স্থাপনার
পরাক্রমশীল দ্বন্দ্বে অবিরত রুশী-ঈগলের স্নায়ুযুদ্ধে মানচিত্রে
ভস্মীভূত মস্কো এবং এক সাথেই মহা শ্মশ্মাণ ইউরোপ

অর্থহীন যুদ্ধে লাভ নেই বুঝে গেছে এ কালের দেবতারা
গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন বা মুক্তবাজার
যে তত্ত্বই হাজির করুক সাম্রাজ্যবাদী চরিত্র কি তাতে বদলে যায়

১৩.০২.১১
পল্লবী,ঢাকা।

সৈনিক

অতঃপর মেঠোপথ ছেড়ে  সৈনিক পৌঁছোয়  বিরান প্রান্তরে
পায়ের তলায় যব ক্ষেতের নরোম ঝুরঝুরে মাটি এবং
মাথার ওপরে নীল আকাশ কানের কাছে গুনগুন করে
সুর ভাজল মৌমাছি বাতাস মাথার ক্যাপ ছুয়ে দিল আর
বুকের ভেতর ঢুকে গেল নৈসর্গিক নিঃসঙ্গতা
কাঁটা ঝোপে রাইফেল ঠেস দিয়ে দূরবীন চোখে
অপাপবিদ্ধ শিশুর সারি সারি পুতুলের নির্লিপ্ত দৃষ্টিতে
নিশ্চল তাকিয়ে থাকা;দিগন্তের দেয়াল পেরিয়ে
অতিকায় মাকড়সা হেঁটে চলে কাঠ পিঁপড়ের বিষদৃষ্টি
এড়িয়ে র‌্যাটল স্নেক ক্রুর চোখে প্রতীক্ষায় ব্যাঙ
বা টিকটিকির পাতা ঝরা সাইপ্রেস বৃক্ষেরও প্রয়োজন
প্রস্বেদন প্রক্রিয়ার প্রাগৈতিহাসিক দেয়াল ঘড়ির
পেন্ডুলাম হেলনে যাপিত আজ মানব জীবন

পাগল ও শিশুদের সুখে ঈর্ষান্বিত মূর্খ,অবোধ সৈনিক
উন্মাদের অহংকারে  মগ্ন নৃত্যে পুরুষ ও নারী
বাহুলগ্ন পরিতৃপ্ত ঘিরে রাখে উন্মুখর আনন্দ ফোয়ারা
প্রেমিক পুরুষ নতজানু ভিখারীর দীনতায়

সত্ত্বার পাতালে বন্দী সৈনিক নিরেট বিকেলের গুটিগুটি ছায়া ফেলে,
মাড়িয়ে নির্জন রাস্তা ধরে ফিরে চলে
দু'ধারে ব্ল্যাকবেরির ঝোপ অবোধ তাকিয়ে দ্যাখেঃ

নিঃশব্দে ষ্টেশন ছাড়ে জীবনের গাড়ি

১২.০২.১১
পল্লবী,ঢাকা।

মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০১১

অমেরুদন্ডী প্রাণী

রবিউল মানিক

মোমের আলোয় বুনো তিতিরের ঝলসানো রোষ্ট
শেষে বামন প্রস্তত প্রেইরীর বিস্তীর্ণ আকাশ
থেকে টুপটাপ খসে পড়া তারা হাতের মুঠোয়
পোরার ইচ্ছায় বিশ্বে খাদ্যের দুর্মূল্যে ভয়াবহ ভুখাদাঙ্গা
ঘটে যাবে---হুঁশিয়ারি সংকেত জানিয়ে রাখে ফাও
(খাদ্যের মজুদ নয় মৃত্যুর প্রতীক্ষায়ই শ্রেয়)

বামনের ঈশারায় রক্ত-বৃষ্টি ঝড়ে আপেল বাগানে

পাইনের ঝরাপাতা বুকে মিসিসিপি চলে খুঁড়িয়ে,অথচ
লিংকন ঠিকই এর তীব্র স্রোতে সূর্যাস্তের সোনালী রেখায়
ভেসেছিলেন অরলিন্সের পথে নদীরা মৃতের মুখোমুখি
উজানে গোঙায় আত্মা;ক্ষুৎ পিপাসায় কাতরায়
নাবিক,কম্পাস নেই হাল ভাঙ্গা ছিন্ন পাল ওড়ে দীর্ঘশ্বাসে
পোড়া মাঠে মহোৎসবে নামে কাক চিল আর শকুন শৃগাল

অমেরুদন্ডী প্রাণীর বোধহীনে আর কতকাল


০৯.০১.১১
পল্লবী,ঢাকা।