নদীর বিশ্রাম নেই,সমুদ্রের আমৃত্যু সঙ্গের প্রত্যাশায়
নিরিন্তর হেঁটে চলে।মিসিসিপি-নীল-আমাজান-ফোরাতের
স্বচ্ছ জল ধরে পৌঁছে দেখেছি,অতলে---
স্বতঃস্ফুর্ত অপেক্ষায় শৈবাল আবৃত মৎস্য কন্যা
সামুদ্রিক উন্মাতালে টগবগে তোমার শরীরে
নদীর গহনচারী আত্মার মতোন ঢুকে যাই
সাঁতরে রহস্য খুঁজি,তুলে নেই মুক্তো
মিলিত শিৎকারে থামে ক্রুদ্ধ গর্জন,জোয়ার
১৯.০২.১১
পল্লবী,ঢাকা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন