Powered By Blogger

বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১১

কামুক

''নগরবাহিরি রে ডোম্বি তোহোরি কুড়িআ।
ছোই ছোই জাহ সো বাহ্মনাড়িয়া॥ ধ্রু॥''.....কাহ্নুপাদানাম্

মুহূর্তে নেতিয়ে পড়ে হেনা নিকারীর হাতে পড়া ইলিশের
অসহায়ত্বে,উল্লাস জেগে ওঠে পৌরষে।এগারো বছরের
শিশু নয়,ছিন্ন করে মানবতা ষাটোর্ধ্ব কামুক
অসভ্য পুরুষ স্তন,নিতম্ব পরখ করে লোভের ফিতেয়
অক্ষম ঈশ্বর সাদা তর্জনী উঁচিয়ে বলেন,'খামোস,নির্বীযের দল।'

ক্রীতদাসীর যোনীতে উষ্ণ বীর্যস্খলনে কোনই দোষ নেই
শাস্ত্রীয় বিধানমতে টিকিধারী ব্রাক্ষণও অধিকারী গ্রহণে যে কোন
পতিত রমণীরত্নে।ভোগ্যপণ্যে পরিণত দাস
গর্ভোধারণোক্ষম,--প্লেটোর সুদূর প্রসারী পরিকল্পনার কল্পরাষ্ট্রে

কুকুরের কামাসার্ত লালসায় সিক্ত নারী,প্রাসাদী ফুলের শুঁচিতায়
ক্ষমা করে দেয় নতজানু পুরুষকে

১৬.০২.১১
পল্লবী,ঢাকা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন