রবিউল মানিক
মোমের আলোয় বুনো তিতিরের ঝলসানো রোষ্ট
শেষে বামন প্রস্তত প্রেইরীর বিস্তীর্ণ আকাশ
থেকে টুপটাপ খসে পড়া তারা হাতের মুঠোয়
পোরার ইচ্ছায় বিশ্বে খাদ্যের দুর্মূল্যে ভয়াবহ ভুখাদাঙ্গা
ঘটে যাবে---হুঁশিয়ারি সংকেত জানিয়ে রাখে ফাও
(খাদ্যের মজুদ নয় মৃত্যুর প্রতীক্ষায়ই শ্রেয়)
বামনের ঈশারায় রক্ত-বৃষ্টি ঝড়ে আপেল বাগানে
পাইনের ঝরাপাতা বুকে মিসিসিপি চলে খুঁড়িয়ে,অথচ
লিংকন ঠিকই এর তীব্র স্রোতে সূর্যাস্তের সোনালী রেখায়
ভেসেছিলেন অরলিন্সের পথে নদীরা মৃতের মুখোমুখি
উজানে গোঙায় আত্মা;ক্ষুৎ পিপাসায় কাতরায়
নাবিক,কম্পাস নেই হাল ভাঙ্গা ছিন্ন পাল ওড়ে দীর্ঘশ্বাসে
পোড়া মাঠে মহোৎসবে নামে কাক চিল আর শকুন শৃগাল
অমেরুদন্ডী প্রাণীর বোধহীনে আর কতকাল
০৯.০১.১১
পল্লবী,ঢাকা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন