অতঃপর মেঠোপথ ছেড়ে সৈনিক পৌঁছোয় বিরান প্রান্তরে
পায়ের তলায় যব ক্ষেতের নরোম ঝুরঝুরে মাটি এবং
মাথার ওপরে নীল আকাশ কানের কাছে গুনগুন করে
সুর ভাজল মৌমাছি বাতাস মাথার ক্যাপ ছুয়ে দিল আর
বুকের ভেতর ঢুকে গেল নৈসর্গিক নিঃসঙ্গতা
কাঁটা ঝোপে রাইফেল ঠেস দিয়ে দূরবীন চোখে
অপাপবিদ্ধ শিশুর সারি সারি পুতুলের নির্লিপ্ত দৃষ্টিতে
নিশ্চল তাকিয়ে থাকা;দিগন্তের দেয়াল পেরিয়ে
অতিকায় মাকড়সা হেঁটে চলে কাঠ পিঁপড়ের বিষদৃষ্টি
এড়িয়ে র্যাটল স্নেক ক্রুর চোখে প্রতীক্ষায় ব্যাঙ
বা টিকটিকির পাতা ঝরা সাইপ্রেস বৃক্ষেরও প্রয়োজন
প্রস্বেদন প্রক্রিয়ার প্রাগৈতিহাসিক দেয়াল ঘড়ির
পেন্ডুলাম হেলনে যাপিত আজ মানব জীবন
পাগল ও শিশুদের সুখে ঈর্ষান্বিত মূর্খ,অবোধ সৈনিক
উন্মাদের অহংকারে মগ্ন নৃত্যে পুরুষ ও নারী
বাহুলগ্ন পরিতৃপ্ত ঘিরে রাখে উন্মুখর আনন্দ ফোয়ারা
প্রেমিক পুরুষ নতজানু ভিখারীর দীনতায়
সত্ত্বার পাতালে বন্দী সৈনিক নিরেট বিকেলের গুটিগুটি ছায়া ফেলে,
মাড়িয়ে নির্জন রাস্তা ধরে ফিরে চলে
দু'ধারে ব্ল্যাকবেরির ঝোপ অবোধ তাকিয়ে দ্যাখেঃ
নিঃশব্দে ষ্টেশন ছাড়ে জীবনের গাড়ি
১২.০২.১১
পল্লবী,ঢাকা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন