নিঃসঙ্গ রাতের গল্প অনেক হয়েছেঃ
রাতগুলো ছিল দীর্ঘ;উত্তরের হিমেল বাতাস
থেমে ছিল ঘরের দেয়ালে
পান্ডুর চাঁদের আলো খেলা করত উঠানে আর
অন্ধকার লুকিয়ে থাকত চন্দ্রমল্লিকার ঝাঁড়ে
অতি প্রাকৃত এ্যামোন রাতে
সীমাহীন বেদনায় আমি কেঁপে কেঁপে উঠতাম
প্রভাতের কটাক্ষে বিপন্ন অন্ধকার দূর হলে
জীবনের বিস্তৃততা তেতে ওঠে প্রগাঢ় আশ্লেষে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন