নৈঃশব্দের নিভৃত কান্নায়
আমার বুকের মধ্যে যে জল জমেছে
তাতে অনায়াসে নিজেকে ভাসিয়ে নিতে পারো
রাত্রি তার কদর্যতার প্রলেপে বলিরেখা আঁকে
বিষন্ন ব্যাথার আর প্রেত ছায়ায়র চাঁদের আলো
ঝরে পড়ে মৃত্যুর অসহ মুখে
স্তব্দ রাতের বিরাণ প্রহরে প্রার্থনায় অবসন্ন
শীর্ণ হাত উঠে যায় বিক্ষুদ্ধ,নিঃসীম আকাশের দিকে
আর নিঃঝুম চোখের কোণ থেকে দু'ফোঁটা করুণ মেঘ
ঝর্ণাধারা হয়ে নেমে আসে
গাঢ় অন্ধকার শুষে নেয় বিদীর্ণ নিঃশ্বাস

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন