Powered By Blogger

বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১২

অনন্ত ঘুম

আমি জেগে উঠলাম অনন্ত ঘুমের মধ্য থেকে
শূণ্যতার গহীন গহ্বরে,---
সুপ্ত ছিলাম নিশ্চিত,স্বপ্নময় কবরের প্রশান্তিতে

জ্বলজ্বলে নক্ষত্রের মতো কালো শব্দের কবিতাগুলো
প্রতিনিয়ত আমাকে জাগানোর গাঢ় অভিপ্রায়ে
কূলহীন সাগরে দূঃখের নৌকা বেয়ে
বিক্ষুদ্ধ তরঙ্গমালা ঠেলে
উপকূলে পৌঁছানোর চেষ্টা করে আসছিল
এবং শেষাবধি সৈকতের তীরে আছড়ে পড়ল

আর আমি জেগে উঠলাম অনন্ত ঘুমের মধ্য থেকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন