ঊনকোটি শোকবার্তা লেখা হল হলুদ পাতায়,---
হেমন্তের বিশীর্ণ বিকেলে চোখ ভেসে যায় রঙের ছটায়
অন্তরাত্মা ডুবে থাকে তবু শব্দহীন অন্ধকারে
মোহময়ী সন্ধ্যার অজস্র বাতাসের গান ঠেলে
কত হেঁটে গেছি সপ্তর্ষির দীপ্তিময় পথে
কতবার পেরিয়ে এসেছি শালকীর স্বচ্ছ জল
রেলসেতু
তোমার দুঃখের পাশে,---
পল্লবিত প্রেমে দীক্ষা নেব বলে
প্রবাহমান কালের ঢলে
স্রোত কেটে তরতরিয়ে এগিয়ে চলে মহাজনী নৌকা
কিশোরীর সারল্যমাখা চাহনী দূরে ফেলে
আশুলিয়া রোডের ট্র্যাফিক জ্যামে সময় আটকে থাকে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন