Powered By Blogger

সোমবার, ১১ আগস্ট, ২০১৪

আশ্বাস

প্রেম ও সম্ভোগরত আদিবাসিনীর কালো স্তনবৃন্ত ঘিরে অজস্র বৃষ্টির ফোঁটা,আলো তরল চুম্বন,বহুমাত্রিক শরীর জুড়ে সেইসব সাপেরা ছোবল কাটে;যাদের বিষথলিতে পৌরাণিক স্মৃতিবিভ্রম,স্ফটিকস্বচ্ছ জীবাণুর বিস্তার,একক এবং তুলনারহিত অন্ধকার বনস্থলী।বিহ্বল উপজাতীয় বনে উৎকন্ঠিত বুনোফুল ও ফলের তাৎপর্য্যবিহীন বিন্যাসে যা কিছু ঝরে পড়ে---সুযোগসন্ধানী ও স্বভাবগত লোভ;শ্রেনীসমাধির ভেতর তৎপর,নেশাতুর হলুদ পাতার স্তুপ।বনগত বনানী ও বিভা ঠেলে সর্বস্বতার শৃঙ্খলে এই সায়াহ্নঅবধি নিমগ্ন মাকড়সার জাল বোনা এবং পোকাদের ঘোড়দৌড় দেখি।সীমাহীন কুয়াশার ভেতর যে প্রাণ জেগে ওঠে-অনেকের মতো আমিও তাদের আশ্বাস দিইঃবেড়ে ওঠ,বেড়ে ওঠ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন