কালো ও বিকৃত মুখের পাশাপাশি ছায়ার দৈর্ঘ্য ও প্রস্থে
অর্ধ দৃষ্টিপাতে শুধু গুনে গেছ ঢেউ,ঋতু,গোধূলি,আলোকবর্ষ
উৎকীর্ণ পাথর হাতে লাঙলের ফলার মুখোমুখি লোনামাটি,___
পুনর্বিন্যাসিত নক্ষত্র আনুভূমিক মাপ এবং বজ্রে উৎপাটিত বৃক্ষে---
ঘূণাক্ষরে লেখা পাঠ
তুমি পাঠ কর
জলের ভেতর যতটুকু আলোর শোষণ
ভাঙা ভিক্ষাপাত্রে এর বেশী চাই নি কখনো
আরাধ্য অক্ষরে স্তব,দু'হাতে বিলিয়ে নির্বাসন
আমি পাহাড়ের পথ ধরে ক্রমশঃ হাঁটছি
পথ অর্থাৎ জয়ের এক অদম্য বাসনা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন