বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০১৪
নীল যবনিকা
উপবন,সমুদ্র সৈকতেমূক ও বিমূঢ় লুয়াশায় অনুবর্তিতার স্বপ্নগুলো জীবন ফোটাতে চেয়েছিল,___ডালপালা অথবা বল্কল খুলে বনচ্ছায়ায় তোমার পাঠ-প্রতিপাঠে পুনর্গঠিত কবিতা এবং মিলিত দিন ও রাত ঝরে যায়।নিষ্পত্র তোমাকে বড় শুষ্ক লাগে।নবআবিষ্কৃত ও পূরানো সব পথে বসন্তদিন---জানালাহীন অন্ধকারেও ডুবে আছে সমস্ত পাহাড়,গাছ ও পাথরে সম্পন্ন বোধের অগোচরে ছিন্ন প্রেম স্খলিত পোষাকে বালিকার স্পষ্টতায় কেঁপে ওঠে;যতটুকু ভালোবাসি কিশোরী শরীর-চোখের তারায় মৃত্যু আঁকা আছে অসংখ্য কাটায়।তন্দ্রাহীনতায় কেটে গেছে সুদীর্ঘ জীবন।প্রেম ও অপ্রেমে সুন্দরের নিয়তি,স্মৃতির সৌধ ভেঙে পড়ে।আলেখ্য গীতিকবিতা কতদিন নিষ্ফলতা নিয়ে প্রবল নদীর জলে নীল যবনিকা ধরে রেখেছিল,তুলেছিল শূন্যতায় অনুর্বর মাটি।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন