Powered By Blogger

শনিবার, ১৬ আগস্ট, ২০১৪

প্রতিচ্ছবি

বিসর্জনের বিষাদ এবং ভাসানের বিমূঢ়তা নিয়ে উত্তরের পথ পার হয়ে দক্ষিণের খালে এসে দাঁড়িয়েছি। সম্ভাবনাহীন বসন্ত আসছে।শীতরাতের প্রহরে উৎসারিত যত গান--- মাতাল দু'হাতে শেষ অস্থিরতান ভাসিয়ে দিলাম মুছে যায় কিশোরীর ভীরু কন্ঠ,পাতার শিশিরবিন্দু। ব্রাক্ষ্মুহূর্তের প্রণত আলোয় শুধু প্রতিচ্ছবি ভেসে থাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন