বৃষ্টিবাহনের সুরে পায়ে পায়ে হেঁটে আসে রাত্রিবেলার নিঃস্বন
বিলাপের ভার ধূয়ে নিয়ে জেগে ওঠে সকাল;নিঃসাড় দীর্ঘতর দিন
বিসর্পিনী অত্যাচারে ভূর্জপত্র ও তালপাতায়
এত গাঢ়,এত স্তব্ধতার সন্তরণ কে লিখে রেখেছে
এমন আচ্ছন্ন ঘর,___
দেয়ালে দেয়ালে সিমেন্টের জমাট বাঁধানো স্নেহ
পালাবদলের ঘন্টা বাজছে ঐ
গুছানো হয়েছে এ্যালবাম,ছাইদানী,মদের বোতল
আলস্য মাখানো দুই চোখে বিরহিত ভার
মুছে যাবে শোক ও সন্তাপ
কন্ঠনালী ছিঁড়ে বের হয়ে আসে হিম আর্তনাদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন