Powered By Blogger

মঙ্গলবার, ২১ জুলাই, ২০১৫

পরমাণু ঘড়ি

পরমাণু ঘড়িতে সকাল ন'টা শাহবাগের রাস্তায় ট্রাফিক ছুটছে থেমে আছে সমস্ত শহর 'তোমাদের গন্তব্য কোথায়?' ভীড় করে আসে সুযোগসন্ধানী কিছু প্রশ্ন মুখ খোলবার আগেই সবুজ বাতি ঢাকা ক্লাবের ধারের ফুটপাত ঘেঁষে বসে থাকা অর্ধলিঙ্গিনী ভিখারী মহিলাটি আমার মা আর রমনার লেকে যে মেয়েটি শুধু শায়া পড়ে পাড়ে শাড়ী শুকাচ্ছে;সমস্ত রাত এই শহরের লাম্পট্যের তৃষ্ণা মিটিয়েছে - সে যে আমারই বোন গতরাতে ওর শরীরের প্রতিটি আঁচড়ে,আর্তনাদে বাসী এক ধর্ষণের মুখোমুখি তোমাদের সভ্যতা থমকে আছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন