সকলেই প্রস্তুত - যে যার মতো,_
সূর্য ডুবে গেলে পৃথিবীতে নেমে আসে গাঢ় এক অন্ধকার আর
সেই অন্ধকারের আস্বাদহীন,উপবাসে
আমাদের কৃকলাশ শরীর আপাত ভিন্নতায় জেগে ওঠে
ক্ষুধা,কাম,মৃত্যুর পূর্বের সহমর তৃষ্ণা
কখনো কখনো অন্ধকার ফুঁড়ে ভেসে ওঠে আধখান চাঁদ
মৃণালহীন কাগুজে আভা
উত্তরে দক্ষিণে পূর্ব ও পশ্চিমে কিংবা
আমাদের চারপাশের যা কিছুঃ
পোড়া ভিটেমাটি,ভাঙা চালাঘর একসাথে নড়ে ওঠে
ক্ষুধা ও রিরংসা
আমরা শূন্যের দিকে ধাবমান
শূন্য থেকে এসেছি,- শূন্যতে মিশে যাবো
মাঝখানে পড়ে থাকবে চোখের জল,ভাঙা থালা,রক্তমাখা চোলি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন