মঙ্গলবার, ২১ জুলাই, ২০১৫
প্রার্থনা
কেন্দ্রভিমুখী ক্ষমতার বর্গ -
ভেঙে ফেলতে চেয়েছ
নিদ্রামোহাবিষ্ট শামুকের খোলে এলোমেলো রেখার জ্যামিতি
অপরিণাম মোহের বশে শূন্যের বিরোধী মানুষেরা সব
যে যার ইচ্ছেয় অনুকূল ও প্রতিকূলের লক্ষ্মী০উপাসনা ঠেলে
দেয় অনামী মেঘের দিকে
কোন পথে আমার গন্তব্য বলে দাও, প্রভূ
পাথরকুচি শরীরে সূর্যাস্তের ছায়া লম্বভাবে পড়ে আছে
মুখের কিনারে অগণন ঢেউ -
বিশীর্ণ আঙুলগুলো মেলে দেই উল্টামুখ আকাশের পূরাণে;প্রার্থনাস্তব এবং
তপস্যার দান-ধ্যান-নিমগ্নতা বৃষ্টির ফোয়ারা হয়ে নেমে আসে
বড় কষ্ট প্রভূ - নিদ্রাহীনতার সুখ দাও
অসামঞ্জ্যের শুচি অথবা অশ্লীল বীজানুবিস্তারে পথিক জটিল পথ
কত প্রতিহত পথ আজ মিশে আছে অস্বচ্ছ,তরল এবং লম্বাকারে
আমি দশদিকে হাত উঁচিয়েছি -
অবরুদ্ধ এই জনপদে সবুজাভ আলো দাও,প্রভূ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন