Powered By Blogger

সোমবার, ২০ জুলাই, ২০১৫

নূতন ভাষায় গান ও কবিতা

বেদনা ও বিদ্রুপের বিরোধাভাসে আমার ছায়াটাকে অনুভব করে যখন তোমরা ডানা মেলে দিয়েছিলে - প্রতিযোগীদের ঈর্ষা-মাখা হাসিতে আকাশ ভরে গিয়েছিল নিন্দুকের আর ইউক্যালিপটাসের মতো দীর্ঘ আমার ছায়াটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রকায় হয়ে মিশে যাবার প্রাণান্তকর চেষ্টায় - যা হয়ে থাকে সচরাচর;উদ্বাস্তু দিন এবং রাতের নির্ভার ঘুমের ভেতর স্বপ্ন ও অভিমানের সহাবস্থানে দ্ব্যররথদোতক হাসি - জননেরে আলোড়নে সু-পরিকপ্লিত মিথ্যাচার কিভাবে নিন্দুকদের মর্মমূল খুঁড়ে অবিমৃশ্য বালিতে নিশীথ জ্যোৎস্ন কিংবা নূতন ভাষায় গান ও কবিতা লেখা যায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন