রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫
পিকাসোর অর্ধোন্মত তুলি
ফুলে ওঠা বাঁশঝোপের ভেতর অন্ধকার এবং হৃতশূন্যতায়
চাপা বাতাসের শব্দে নারীঘটিত বেদনা ;
নৈঃশব্দের মধ্য থেকে ঝরছে ধারাবাহিক শোক
খাঁড়ি মোহনার স্তব্ধ পথ ছাড়িয়ে এসেছি
পেছনের পথে ক্ষীণ যৌন-নিঃশ্বাস ও স্রোতের কোরাসধ্বনি
কী করে বিমূর্ত ছবি আঁকব নারী ও সমুদ্রের
রক্তমাংস ও জলের স্বাদে বারংবার ফিরিয়ে নিয়েছে শান্ত ও প্রসন্ন
রমণীর ধর্মের ভেতর তার গর্ভ,অবসাদ ও সম্ভোগে
উত্তাল নিতম্বরেখা,গ্রীবা ও স্তনের স্ফীতি -
পিকাসোর অর্ধোন্মত তুলি থেমে যায়
ভোরবেলা শান্ত উপকূলে মৃত নাবিকের অস্থি'র তুলিতে
সৈকতের বালিতে কে আঁকে
ভাঙা জাহাজ,মাস্তুল,পাটাতন
যারা ভেসে গিয়েছিল ঝড় ও জলোচ্ছ্বাসের তোড়ে
তাদের প্রচ্ছায়া আজও তিস্তার অকিঞ্চিৎকর জলে ভাসে
দেখেছিলে,সেইসব ছবি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন