Powered By Blogger

শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১২

নকীব

আমি ঈশ্বরকে বাতিল ঘোষণা করলাম
পরিত্যক্ত অন্তর্বাসের মতোন
আর স্বেচ্ছা-নির্বাসনে যেতে বাধ্য করলাম শয়তানকে;দ্বিতীয়বার
আদমের স্বর্গচ্যুতি ঠেকাবার জন্যে
বেহেশতের সুদৃশ্য,কারুকার্য্যময় দরোজায় সীল
এবং
নরকের অগ্নিশিখাগুলো আকাশের দিকে ধাবমান করলাম।

আমি পাপের ভাষাগুলোর ভার পাহাড়ের শিলাখন্ডের ওপর
আর পূণ্যের হরফগুলো দূর সমুদ্রে নিক্ষেপ করলাম

আজ থেকে পৃথিবীতে সমস্ত পাপের অবসান হল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন