ঈশ্বরের শেষকৃতে সৌম্য,গম্ভীরমূর্তি পাদ্রীরা
ধীর,স্পষ্ট উচ্চারণে স্তব করছিল
এবং কালো পোষাকে আবৃত যাজিকারা
বিষন্ন,করুণ সুরে বেদনার চান্দ্রগীতি চারিদিকে
ছড়িয়ে দিচ্ছিল আর তখনই মুক্তির আনন্দে
পাইনের ডাল থেকে একঝাঁক পাখি
খোলা আকাশের দিকে উড়ে গেলো,---
তাদের দীঘল ডানা থেকে টুপটাপ খসে পড়ছিলো
কিছু পালক সুদৃশ্য কফিনের ওপর;হয়তো
পেরেকের প্রয়োজনে
গোধুলির আলো শেষ পেরেকটি ঠোকার আগেই
প্রবল তুষারপাত গোটা উপত্যাকা শুভ্রতার বিশুদ্ধ চাঁদরে ঢেকে দিলো
ধীর,স্পষ্ট উচ্চারণে স্তব করছিল
এবং কালো পোষাকে আবৃত যাজিকারা
বিষন্ন,করুণ সুরে বেদনার চান্দ্রগীতি চারিদিকে
ছড়িয়ে দিচ্ছিল আর তখনই মুক্তির আনন্দে
পাইনের ডাল থেকে একঝাঁক পাখি
খোলা আকাশের দিকে উড়ে গেলো,---
তাদের দীঘল ডানা থেকে টুপটাপ খসে পড়ছিলো
কিছু পালক সুদৃশ্য কফিনের ওপর;হয়তো
পেরেকের প্রয়োজনে
গোধুলির আলো শেষ পেরেকটি ঠোকার আগেই
প্রবল তুষারপাত গোটা উপত্যাকা শুভ্রতার বিশুদ্ধ চাঁদরে ঢেকে দিলো

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন