Powered By Blogger

শনিবার, ১ ডিসেম্বর, ২০১২

অন্ধকার ঘুম

গভীর অন্ধকারের ঘুম থেকে জেগে ওঠে যাপিত জীবন
মৃত্যু-দিনের ফ্যাকাসে রঙা রোদের ভেতর
অনিশ্চয়তার মধ্যে
অন্তহীন শোকের মিছিল থেকে
ভেসে আসে কর্পূরের ঘ্রাণ

দিন যাপনের গ্লানি ক্রমশঃ বাড়ছে
অক্ষম বৃদ্ধের চোখে ভাসে
বাতিঘরের বিপজ্জনক স্বপ্ন
ভীতিকর আলো তাদের ঠেলে দিচ্ছে
সময়ের বৃত্তের বাইরে

এই শরীরেই সুপ্ত আছে মৃত্যুর হিমশীতল বীজ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন