Powered By Blogger

সোমবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৩

জীবাশ্ম

মেঘ ভারানত আকাশে আদিম অগ্নিগোলকের আভা থেকে বিচ্ছুরিত
অগ্নিকুন্ডের জ্বলন্ত অঙ্গারের দীর্ঘায়িত অতীতের আলোতে জীবাশ্ম খুঁজে দেখ
মানুষের ইতিহাস পূণর্গঠনের প্রচেষ্টায় আফ্রিকার পশ্চাদভূমি অথবা
ভূ-তলের অতলে পরিপূরক তথ্য ডাইনোসরের ফসিলে সঞ্চিত

আমাকে মধ্য দুপুরের রৌদ্রনভস্তলে দাঁড় করিয়ে রেখেছ
সকালের জীবাশ্ম পেছনে ফেলে
'পথ নেই,পথ নেই' বলে সুবর্ণমুখী বিকেল
বুকের বাতাস আটকিয়ে দেয়

সময়,সময় করে আমার সময় মিশে গেল নাক্ষত্রিক শূণ্যতায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন