কোথায় দাঁড়াব
ফিরে আসবো? সে পথ মিশে আছে দিকচিহ্নহীন নিঃসীম প্রান্তরে
সামনের পথ চেঁপে ধরেছে বুক ও গলা
কন্ঠনালী বেয়ে নেমে আসে রক্তের প্লাবন
ঘুরে যে দাঁড়াব নিরন্তর কাল ফণা তুলে কেবলি শাষায়।
সেই ভালো
না মাটিতে, না আকাশে থেমে আছি
ছায়াপথের অজস্র শূণ্যতার মাঝামাঝি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন