Powered By Blogger

বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৩

রুপান্তর

ষ্ট্যানলি কুনিজ কে

প্রস্তুতি পর্বের মধ্য থেকে
সকাল,দুপুর এবং বিকেলের
সবগুলো স্নিগ্ধ রঙ ডানায় মেখে
প্রজাপতি
(মথ নয়)
তার সাবলীল নড়াচড়া
তার বন্য বিনুনি বাগানে নান্দনিক ঘেরাটোপে
সে এখন পূনরাবির্ভাবে
অন্য এক পরিবর্তনের,
রুপান্তরের মাধ্যমে পরিণত
শুধুমাত্র একটি শব্দেই সীমাবদ্ধ নয়
বরঞ্চ আশ্বাসে পূর্ণ
কবিতার শ্বাস।

মূলঃষ্ট্যানলি এইচ.বারকান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন