সূর্য্যমুখী ঝরে যাবার বিকেল ফুরোবার আগেই দেখিয়ে দাও অন্তর্লোক
প্রতিশ্রুতি ছিল কিন্তু কেউ তাকাই নি অশ্বথ মুখের দিকে
বুকে জোছনার কিছু জল জমেছিল আর
বিরহের তীব্র দাহে গুমরে গুমরে কেঁদে উঠেছিল সন্তত হৃদয়
সময়ের নীরবতা ভেঙে সামনে এগুলে দ্বাদশীর পূর্ণ চাঁদে
ভেসে উঠবে পাথরকুচি পথ
দ্বিধাহীন ঘরপোড়া মানুষের বিহ্বল চোখের দৃষ্টি ফিরে আসে
আলো-অন্ধকারের ভেতর
পায়ের তলায় নাগরিক বাস্তবতা কুন্ডলি পাকিয়ে শুয়ে থাকে
তুমি আমাকে কিসের প্রতীক্ষায় দাঁড় করিয়েছ অখন্ড পথের মাঝখানে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন