অনেকদিন বৃষ্টিতে ভিজে দেখো নি বুকের মধ্যে তাই এত কান্না জমে আছে
এসো,শিয়রে জ্বালিয়ে রাখো কষ্টের নীলাভ মোম তাতে যদি একজীবনের স্বপ্ন
ফের জেগে ওঠে অঙ্কুরিত চারাগাছের মতোন প্রাণধারনের গ্লানি?
কবন্ধ মাঠের সোনারঙা শস্যে যদি জীবন সমুজ্জ্বলিত হয়ে ওঠে মুহূর্ত প্রয়াণে
তবে বাসর না হলেও ক্ষতি নেই
হিরণ্ময় স্বপ্নের ভেতর যদি ব্যঞ্জনাময় ভালোবাসারা রক্তে উন্মাদনা তোলে
তবে প্রগাঢ় অন্ধকারের সুখে অনাঘ্রাতা হৃদয় কবিতালোকে উদ্ভাসিত কোরো

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন