বসন্তের গূঢ় ধৈর্য্যে সমস্ত অক্ষরগুলো ধ্বনি-প্রতিধ্বনি সহ মুছে যায়
প্রতিটি জন্মের পূর্বে এবং নগর ধ্বংসের পরে
বিপরীত করতলে শুধু চিরায়ত একতি মুহূর্তে
দালপালা অথবা বল্কল থেকে তুলে নেয়া ঘূণাক্ষরে লেখা পাঠ
ম্লান,বিপূল গ্রন্থের কাছে
হলুদ পাতার দুপুরবেলায় অনর্থক ছোটাছুটি
বেলাভূমির আনত রৌদ্রে যতদূর দৃষ্টি যায়----
প্রসারিত ভূমি,নিষ্প্রভ অরণ্যে নাক্ষত্রিক স্বপ্ন
যত প্রতিচ্ছবি অনুবর্তিতাকারে লুপ্তির পথে
শুধু গত সহস্রাব্দের আলোয় পরিস্ফুট মৃত্যু,ক্ষুধা ও চুম্বন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন