Powered By Blogger

রবিবার, ১২ এপ্রিল, ২০১৫

স্মৃতি,মৃদুজলঢেউ

চিনাংশুকে ঢাকা এইসব বনস্থলী,রুপালী জলের প্রভা,- দেখেছ আগুন,বন্যপাতা কিভাবে পুড়ছে শিশিরের জল আর মেঘের কুয়াশা আধখানা মুখ,আধখানা চাঁদ জেগে আছে ছায়াময় বাহিত প্রপাত এতোবেশী অন্ধকার ঝরে যায় সবমুখ,স্মৃতি,মৃদুজলঢেউ মধ্যরাতে নিজেকে ছেড়ে এসেছি;একেলা পথ - অনিশ্চিত আর বার্তাবহ শোক,তাপ আর বিদেহ,-'জয় হোক' কল্যাণী তোমার পথে পথে আশীর্বাদী গান গেয়ে যাচ্ছি আমরা অবুঝ তবুও ভালোবাসা পায়ে পায়ে হাঁটে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন