Powered By Blogger

শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫

মূকাভিনয়

(আমার মেয়ে নির্ঝর কে) আমার মেয়ের মুখ মাঝরাতে খসে পড়ে। কেঁপে ওঠে ঘরের দেয়াল।আমি জেগে উঠি। ঘরের দরোজা খুলে দেখিঃ ফুলে ওঠা সামুদ্রিক ঢেউয়ের ফণায় পদ্মপাতার শুঁচিতা;আমার মেয়ে এবং তার ছায়া - সমস্ত বিছানাজুড়ে ফোঁটা ফোঁটা কুয়াশা জমেছে আর নৈসর্গিক আল্পনায় আঁকা আমার মেয়ের সুগত দু'চোখে দশ দিগন্তের মেঘ বৃষ্টি হয়ে আছড়ে পড়ছে আমি নিমগ্ন তাকিয়ে দেখি বদ্ধ ঘরে অভিনীত মেয়ের মূকাভিনয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন