আমার স্ত্রী আর মেয়ে জানেঃ
আগামী বর্ষায় ওপারের বাঁধ কেটে ফেলা হবে
এই গ্রাম,গ্রামান্তের ঘর - ঘরের জানালা - নীল পর্দা - আধখোলা চিঠি
নিখুঁত জ্যামিতি,বীজগণিতের সুতো,
নৌকা,পাটাতনে আধাঁর বনের ছায়া
সমূহ সর্বনাশের আগে জলে ডুবে যাবে
ওই নদীতীরে দেখো,সেতুর ওপর আজ মিছিল নেমেছে
অনাহারী এবং বানভাসী মানুষের
এই পতন-উন্মুখ সেতু - বহু রুঢ় অনুশাসনের
প্রযুক্তি বিজ্ঞান আর বর্ষার পূরাণে মুখোমুখি
আমি প্রস্তুত - সমস্ত গ্রাম ডুবে যাবার আগেই
নদী পার হয়ে যাব
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন